সংসদে স্লোগান দেয়া রীতি বহির্ভূত: স্পিকার মেজর হাফিজ
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। তবে সংসদের স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন তিনি। আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিরোধীদল যা করেছেন তা তাদের অধিকারের মধ্যেই করেছেন। তবে সংসদের স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন তিনি। হাফিজ উদ্দিন আহমদ বলেন,সংসদে স্পিকারে এবং ডেপুটি স্পিকার নিরপেক্ষ থাকবে। ক্রিকেট খেলার আম্পায়ারের মতোই সংসদে নিরপেক্ষ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে স্পিকার বলেন, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য। মাফিয়াদের পুনরুত্থান যেন না হয় তাই সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের শহিদদেরও স্মরণ করেন ডেপুটি স্পিকার।
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। তবে সংসদের স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন তিনি।
আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিরোধীদল যা করেছেন তা তাদের অধিকারের মধ্যেই করেছেন। তবে সংসদের স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন,সংসদে স্পিকারে এবং ডেপুটি স্পিকার নিরপেক্ষ থাকবে। ক্রিকেট খেলার আম্পায়ারের মতোই সংসদে নিরপেক্ষ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে স্পিকার বলেন, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য।
মাফিয়াদের পুনরুত্থান যেন না হয় তাই সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের শহিদদেরও স্মরণ করেন ডেপুটি স্পিকার।
What's Your Reaction?