সংস্কার না হওয়ায় সরিষাবাড়ীতে রাস্তায় ধান চাষ

জামালপুরের সরিষাবাড়ীতে সংস্কার না হওয়া রাস্তায় ধান চাষ করেছেন এলাকাবাসী। গত শনিবার উপজেলার মহাদান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাটিয়াজানি গ্রামে এ অভিনব প্রতিবাদের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়ন হতে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় মাটিয়াজানি হাছেন আলী মোড়ের পশ্চিমে রমজানের চা দোকানের পাশে রাস্তায় এলাকাবাসী রোপা আমন ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান। গ্রামের কৃষক আঃ আজিজ, নসু, নুরুসহ কয়েকজন বলেন, দীর্ঘসময় এলাকায় রাস্তা ঘাটের তেমন কোন উন্নতি হয় নাই। চলাচলে অনুপযোগী রাস্তায় যানবাহন চলতে পারেনা। শিশু, গর্ভবতী বা বয়স্ক রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারি না। স্কুল কলেজে ছেলে মেয়েরা সঠিক সময়ে পৌঁছতে পারে না। ধান পাট বাজারে বিক্রী করে চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তা সংস্কার বা পাকা রাস্তা নির্মাণে স্থানীয় প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, বৃষ্টির সিজন শেষে মাটি প্রাপ্তির সাপেক্ষে রাস্তার সংস্কার কাজ করতে পারব।

সংস্কার না হওয়ায় সরিষাবাড়ীতে রাস্তায় ধান চাষ

জামালপুরের সরিষাবাড়ীতে সংস্কার না হওয়া রাস্তায় ধান চাষ করেছেন এলাকাবাসী। গত শনিবার উপজেলার মহাদান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাটিয়াজানি গ্রামে এ অভিনব প্রতিবাদের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়ন হতে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় মাটিয়াজানি হাছেন আলী মোড়ের পশ্চিমে রমজানের চা দোকানের পাশে রাস্তায় এলাকাবাসী রোপা আমন ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান।

গ্রামের কৃষক আঃ আজিজ, নসু, নুরুসহ কয়েকজন বলেন, দীর্ঘসময় এলাকায় রাস্তা ঘাটের তেমন কোন উন্নতি হয় নাই। চলাচলে অনুপযোগী রাস্তায় যানবাহন চলতে পারেনা। শিশু, গর্ভবতী বা বয়স্ক রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারি না। স্কুল কলেজে ছেলে মেয়েরা সঠিক সময়ে পৌঁছতে পারে না। ধান পাট বাজারে বিক্রী করে চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তা সংস্কার বা পাকা রাস্তা নির্মাণে স্থানীয় প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, বৃষ্টির সিজন শেষে মাটি প্রাপ্তির সাপেক্ষে রাস্তার সংস্কার কাজ করতে পারব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow