সকালেই রাজধানীর ব্যস্ত সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে অফিসগামী লোকজন

রাজধানীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়কে রোববার (২ আগস্ট) সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে শৃঙ্খলার অভাব, বিশৃঙ্খলভাবে বাসে যাত্রী ওঠানামা এবং লেন শৃঙ্খলা না মানার কারণে দীর্ঘ যানজটে আটকে পড়েন হাজারো অফিসগামী মানুষ। এদিন সকাল সোয়া ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মিরপুরমুখী সড়কে মাটিকাটা ফ্লাইওভার হয়ে যানজট পৌঁছে যায় ইসিবি চত্বর পর্যন্ত। সরেজমিনে কুড়িল বিশ্বরোড এলাকায় দেখা গেছে, বাসগুলো বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করছে। এ ছাড়া কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরের দিকে যাওয়া যানবাহনের অনেকই সড়কের লেন শৃঙ্খলা মেনে চলছেন না। এর ফলে কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে এবং কুড়িল ফ্লাইওভারের ওপর বড় ধরনের যানজট না থাকলেও এর প্রভাব পড়ে পেছনের সড়কে। বনানী-কাকলি সড়ক এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে সৃষ্টি হয় তীব্র যানজট। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। বেসরকারি চাকরিজীবী সাইফুল আবেদিন বলেন, সরকার আসে সরকার যায়, কেউ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের

সকালেই রাজধানীর ব্যস্ত সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে অফিসগামী লোকজন

রাজধানীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়কে রোববার (২ আগস্ট) সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে শৃঙ্খলার অভাব, বিশৃঙ্খলভাবে বাসে যাত্রী ওঠানামা এবং লেন শৃঙ্খলা না মানার কারণে দীর্ঘ যানজটে আটকে পড়েন হাজারো অফিসগামী মানুষ।

এদিন সকাল সোয়া ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মিরপুরমুখী সড়কে মাটিকাটা ফ্লাইওভার হয়ে যানজট পৌঁছে যায় ইসিবি চত্বর পর্যন্ত।

সরেজমিনে কুড়িল বিশ্বরোড এলাকায় দেখা গেছে, বাসগুলো বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করছে। এ ছাড়া কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরের দিকে যাওয়া যানবাহনের অনেকই সড়কের লেন শৃঙ্খলা মেনে চলছেন না।

এর ফলে কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে এবং কুড়িল ফ্লাইওভারের ওপর বড় ধরনের যানজট না থাকলেও এর প্রভাব পড়ে পেছনের সড়কে। বনানী-কাকলি সড়ক এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে সৃষ্টি হয় তীব্র যানজট।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। বেসরকারি চাকরিজীবী সাইফুল আবেদিন বলেন, সরকার আসে সরকার যায়, কেউ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য কাজ করে না।

তিনি আরও বলেন, বাসগুলো নিয়ম মেনে যাত্রী ওঠা-নামা করলে পেছনে এত জ্যাম হয় না। আবার বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলো ডানদিকের লেন এবং যে গাড়িগুলো কুড়িল ফ্লাইওভারে ওঠবে তারা আগে থেকে বাম দিকের লেন ধরে চললে এই জ্যাম থাকে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow