সড়ক পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে এমপি শিমুল বিশ্বাসের মতবিনিময়

সড়ক পরিবহন শ্রমিকদের পেশাগত নানা সংকট, অধিকার, নিরাপত্তা ও চলমান সমস্যার সমাধানে সারা দেশ থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম বক্স দুদু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের বিশেষ সহকারী, সড়ক পরিবহন মালিক-শ্রমিকের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় সংসদ-৭২ (পাবনা-৫) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।  সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের কর্মক্ষেত্রের নানামুখী সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহন খাতের বিদ্যমান সংকট তুলে ধরেন।  এ সময় বক্তব্য রাখেন সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আ. আলিম, বালা মিয়া, হাজী শাহজাহান, হাজী ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খাঁন, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা এবং হাসান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকে

সড়ক পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে এমপি শিমুল বিশ্বাসের মতবিনিময়

সড়ক পরিবহন শ্রমিকদের পেশাগত নানা সংকট, অধিকার, নিরাপত্তা ও চলমান সমস্যার সমাধানে সারা দেশ থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম বক্স দুদু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের বিশেষ সহকারী, সড়ক পরিবহন মালিক-শ্রমিকের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় সংসদ-৭২ (পাবনা-৫) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। 

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের কর্মক্ষেত্রের নানামুখী সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহন খাতের বিদ্যমান সংকট তুলে ধরেন। 

এ সময় বক্তব্য রাখেন সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আ. আলিম, বালা মিয়া, হাজী শাহজাহান, হাজী ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খাঁন, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা এবং হাসান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সড়ক পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি। পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক ও মালিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে পরিবহন খাতকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জননেতা মো. হুমায়ুন কবির খান। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, আলোচনা ও সাংগঠনিক শক্তির মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং চলমান সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

মতবিনিময় সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পরিবহন খাতের চলমান সংকট নিরসন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নে বাংলাদেশ জাতীয় সংসদ-৭২ (পাবনা-৫) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের বলিষ্ঠ ভূমিকা ও আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow