সন্তানের চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে প্রাণ গেল মায়ের
পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে বীথি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছরের শিশুসন্তান আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট-দ্বোসীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বীথি আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছরের শিশুসন্তানের কানের চিকিৎসার জন্য জাহিদুল ইসলাম নিজের অটোভ্যানে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে নীলফামারীর ডোমারে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝোড়ো বৃষ্টি শুরু হয়। ভ্যানটি মহাসড়কের ফার্মগেট-দ্বোসীমানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র আলোয় জাহিদুলের চোখ ধাঁধিয়ে যায় এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের ওপর সংস্কার কাজের জন্য স্তূপ করে রাখা একটি বালুর ঢিপিতে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে বীথি ও তার সন্তান সড়কের ওপর ছি
পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে বীথি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছরের শিশুসন্তান আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট-দ্বোসীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বীথি আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছরের শিশুসন্তানের কানের চিকিৎসার জন্য জাহিদুল ইসলাম নিজের অটোভ্যানে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে নীলফামারীর ডোমারে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝোড়ো বৃষ্টি শুরু হয়। ভ্যানটি মহাসড়কের ফার্মগেট-দ্বোসীমানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র আলোয় জাহিদুলের চোখ ধাঁধিয়ে যায় এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় মহাসড়কের ওপর সংস্কার কাজের জন্য স্তূপ করে রাখা একটি বালুর ঢিপিতে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে বীথি ও তার সন্তান সড়কের ওপর ছিটকে পড়লে দ্রুতগামী ওই ট্রাকটি বীথিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় জাহিদুল ও তার গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশু আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি (মারুফ অ্যান্ড আবিদ পরিবহন) আটক করা সম্ভব হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ দুর্ঘটনার জেরে মহাসড়কটিতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং রাস্তার দুই পাশে দীর্ঘ দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। চালককে আটকে অভিযান চলছে এবং এ বিষয়ে একটি মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?