সব শিক্ষাপ্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের নির্দেশ মাউশির

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠুভাবে সংগঠন করতে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৭ আগস্টের মধ্যে এ কাজ সম্পন্ন করে শিক্ষা কর্মকর্তাকে জমা দিতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও পড়ুন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের লোগো-থিম সং প্রতিযোগিতা, অংশ নেবেন যারা এ প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠুভাবে সংগঠন করার জন্য নীতিমালার আলোকে রেজিস্ট্রেশন ফরম পুরণ করে সব কাগজপত্র সংযুক্ত করে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্রসহ ফুটবল টিম গঠন করে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আগামী ৭ আগস্টের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। জানা গেছে, উপজেল

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের নির্দেশ মাউশির

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠুভাবে সংগঠন করতে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৭ আগস্টের মধ্যে এ কাজ সম্পন্ন করে শিক্ষা কর্মকর্তাকে জমা দিতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠুভাবে সংগঠন করার জন্য নীতিমালার আলোকে রেজিস্ট্রেশন ফরম পুরণ করে সব কাগজপত্র সংযুক্ত করে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্রসহ ফুটবল টিম গঠন করে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আগামী ৭ আগস্টের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।

জানা গেছে, উপজেলা পর্যায়ের বিজয়ী দলের সব কাগজপত্র জেলাপর্যায়ে প্রেরণ, জেলাপর্যায়ের বিজয়ী দলের সব কাগজপত্র অঞ্চল পর্যায়ে পাঠানো এবং অঞ্চল পর্যায়ের বিজয়ী দলের সব কাগজপত্র জাতীয় পর্যায়ে পাঠাতে হবে।

এএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow