সমকামী ব্যক্তিকে ডেকে আনা ঢাবির সেই ছাত্র হল থেকে বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে তার বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে প্রথমে হল প্রশাসন শিক্ষার্থীকে নিজেদের জিম্মায় নেয়। পরে বিষয়টি প্রক্টর অফিসকে জানানো হলে শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে বিভাগের ছাত্র উপদেষ্টা, সংশ্লিষ্ট শিক্ষক ও প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীকে বিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়। আরও পড়ুন অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসন এরই মধ্যে ওই শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে যে ভবিষ্যতে তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত হবেন না। শর্তভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকেও স্থায়ী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে তার বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে প্রথমে হল প্রশাসন শিক্ষার্থীকে নিজেদের জিম্মায় নেয়। পরে বিষয়টি প্রক্টর অফিসকে জানানো হলে শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে বিভাগের ছাত্র উপদেষ্টা, সংশ্লিষ্ট শিক্ষক ও প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীকে বিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়।
সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসন এরই মধ্যে ওই শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে যে ভবিষ্যতে তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত হবেন না। শর্তভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকেও স্থায়ী বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীর পূর্বের আচরণ সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন এবং সে বিবেচনায় প্রশাসন মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি মানবিক ও প্রশাসনিক উভয় দিক বিবেচনা করে নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে হলের নিরাপত্তা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে সহকারী প্রক্টর বলেন, বহিরাগতদের প্রবেশে পরিচয় যাচাই এবং গেট ব্যবস্থাপনায় আরও কঠোরতা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।
হল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের একজন আবাসিক শিক্ষার্থী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে সমকামিতায় আসক্ত এক ব্যক্তিকে হলে আমন্ত্রণ জানান। তবে নির্ধারিত কক্ষে যাওয়ার পরিবর্তে ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষের দরজায় কড়া নাড়লে সেখানে থাকা শিক্ষার্থীদের সন্দেহ হয়।
পরে শিক্ষার্থীরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তার মোবাইল ফোনে থাকা কথোপকথন যাচাই করে সন্দেহজনক তথ্য পাওয়ার দাবি করেন। এরপর বিষয়টি হল প্রশাসনকে জানানো হলে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থী ও ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এএএইচ/এমএমকে
What's Your Reaction?

