সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রশাসক থাকবেন কি না, সিদ্ধান্ত আজ

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসকরা বহাল থাকবেন কি না, সে বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত হতে পারে। এ লক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রেজুলেশন বিভাগের উদ্যোগে প্রথমে পাঁচ ব্যাংকের প্রশাসকদের এবং পরে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে পৃথক বৈঠক হয়। সেখানে খেলাপি ঋণ আদায়, পুনর্গঠন কার্যক্রম এবং প্রশাসকদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা হয়। বৈঠকে চেয়ারম্যান ও এমডি প্রশাসক ছাড়াই ব্যাংক পরিচালনা সম্ভব বলে মত দিলেও কেন্দ্রীয় ব্যাংকের একাংশের কর্মকর্তারা মনে করেন, পুনর্গঠন প্রক্রিয়া আরও এগিয়ে নিতে প্রশাসকদের কিছু সময় বহাল রাখা প্রয়োজন। এ কারণে চূড়ান্ত সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকের পর নেওয়া হবে। আরও পড়ুন আজকে সোনা-রুপার দাম কত? বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নতুন এমডি আবেদুর রহমান সিকদার দায়িত্ব নেওয়ায় প্রশাসকদের ভূমিকা নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। প্রয়োজনে তাদের ভিন্ন দায়িত্বে র

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রশাসক থাকবেন কি না, সিদ্ধান্ত আজ

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসকরা বহাল থাকবেন কি না, সে বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত হতে পারে। এ লক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রেজুলেশন বিভাগের উদ্যোগে প্রথমে পাঁচ ব্যাংকের প্রশাসকদের এবং পরে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে পৃথক বৈঠক হয়। সেখানে খেলাপি ঋণ আদায়, পুনর্গঠন কার্যক্রম এবং প্রশাসকদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে চেয়ারম্যান ও এমডি প্রশাসক ছাড়াই ব্যাংক পরিচালনা সম্ভব বলে মত দিলেও কেন্দ্রীয় ব্যাংকের একাংশের কর্মকর্তারা মনে করেন, পুনর্গঠন প্রক্রিয়া আরও এগিয়ে নিতে প্রশাসকদের কিছু সময় বহাল রাখা প্রয়োজন। এ কারণে চূড়ান্ত সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকের পর নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নতুন এমডি আবেদুর রহমান সিকদার দায়িত্ব নেওয়ায় প্রশাসকদের ভূমিকা নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। প্রয়োজনে তাদের ভিন্ন দায়িত্বে রাখা হতে পারে। আর প্রশাসক প্রত্যাহার করা হলেও ব্যাংকটির ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকি অব্যাহত থাকবে।

আমানত সংকটে পড়া এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিতে সরকারের মূলধন সহায়তা রয়েছে ২০ হাজার কোটি টাকা। তবে আইটি একীভূতকরণসহ কিছু কারিগরি কাজ এখনও শেষ না হওয়ায় বিদেশি লেনদেনসহ কয়েকটি কার্যক্রম এখনো পুরোনো ব্যাংকের নামেই পরিচালিত হচ্ছে।

ইএআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow