সম্মুখসারির যোদ্ধাদের সময়সীমা নির্ধারণ করে দিল ইউক্রেন

সম্মুখসারির যোদ্ধাদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি এসব সেনার জন্য দুই মাসের সময়সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি সম্মুখসারিতে মোতায়েন সৈন্যদের জন্য বাধ্যতামূলক দুই মাসের সময়সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। মস্কোর সঙ্গে চলমান যুদ্ধের পঞ্চম বছরে জনবল সংকটে থাকা কিয়েভের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের সেনাদের মাসের পর মাস গোলাবর্ষণের মধ্যে অবস্থান এবং ধারাবাহিক রুশ অগ্রযাত্রা ঠেকানোর প্রচেষ্টার মধ্যে এ নির্দেশনা এসেছে। এক বিবৃতিতে সিরস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোনের আধিপত্য লজিস্টিক কার্যক্রমকে জটিল করে তুলেছে এবং যুদ্ধ পরিচালনার ধরনকে ‘গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন’ করেছে। সৈন্যরা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত তাদের অবস্থানে থাকতে পারবে। এটি কমান্ডারদের নিশ্চিত করতে হবে। এরপর এক মাসের মধ্যে বাধ্যতামূলক রোটেশন (বদলি) সম্পন্ন করতে হবে। তিনি বলেন, যথাসময়ে রোটেশন শুধু সংগঠনের বিষয় নয়

সম্মুখসারির যোদ্ধাদের সময়সীমা নির্ধারণ করে দিল ইউক্রেন
সম্মুখসারির যোদ্ধাদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি এসব সেনার জন্য দুই মাসের সময়সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি সম্মুখসারিতে মোতায়েন সৈন্যদের জন্য বাধ্যতামূলক দুই মাসের সময়সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। মস্কোর সঙ্গে চলমান যুদ্ধের পঞ্চম বছরে জনবল সংকটে থাকা কিয়েভের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের সেনাদের মাসের পর মাস গোলাবর্ষণের মধ্যে অবস্থান এবং ধারাবাহিক রুশ অগ্রযাত্রা ঠেকানোর প্রচেষ্টার মধ্যে এ নির্দেশনা এসেছে। এক বিবৃতিতে সিরস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোনের আধিপত্য লজিস্টিক কার্যক্রমকে জটিল করে তুলেছে এবং যুদ্ধ পরিচালনার ধরনকে ‘গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন’ করেছে। সৈন্যরা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত তাদের অবস্থানে থাকতে পারবে। এটি কমান্ডারদের নিশ্চিত করতে হবে। এরপর এক মাসের মধ্যে বাধ্যতামূলক রোটেশন (বদলি) সম্পন্ন করতে হবে। তিনি বলেন, যথাসময়ে রোটেশন শুধু সংগঠনের বিষয় নয়, এটি আমাদের সৈন্যদের জীবন রক্ষা এবং প্রতিরক্ষার স্থিতিশীলতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দেশনায় ফ্রন্টলাইনের সৈন্যদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো খাবার ও গোলাবারুদ সরবরাহের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow