সরকারি যাকাত ফান্ডে কিয়দংশ জমা দেওয়ার আহ্বান: বিভাগীয় কমিশনার

২০২৫-২৬ অর্থবছরে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ জোরদার করতে বিভাগীয় পর্যায়ে ‘যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ সেমিনার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ)-এর মহাপরিচালক ফরিদ আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. হাবেজ আহমেদ, কাতলাসেন কাদেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, স্থানীয় আলেম-উলামা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরপ্রধানরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. গোলাম মোস্তফা। প্রবন্ধে উল্লেখ করা হয়, যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ রুকন ও আর্থিক ইবাদত। নিসাব পরিমাণ সম্পদের মালিক—অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ, সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমমূল্যের সম্পদ এক বছর পূর্ণ হলে শতকরা আড়াই হারে (হাজারে ২৫ টাকা) যাকাত প্রদান ফরজ। কুরআন ও সুন্নাহ দ্বারা নির

সরকারি যাকাত ফান্ডে কিয়দংশ জমা দেওয়ার আহ্বান: বিভাগীয় কমিশনার

২০২৫-২৬ অর্থবছরে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ জোরদার করতে বিভাগীয় পর্যায়ে ‘যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ সেমিনার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ)-এর মহাপরিচালক ফরিদ আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. হাবেজ আহমেদ, কাতলাসেন কাদেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, স্থানীয় আলেম-উলামা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরপ্রধানরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. গোলাম মোস্তফা।

প্রবন্ধে উল্লেখ করা হয়, যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ রুকন ও আর্থিক ইবাদত। নিসাব পরিমাণ সম্পদের মালিক—অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ, সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমমূল্যের সম্পদ এক বছর পূর্ণ হলে শতকরা আড়াই হারে (হাজারে ২৫ টাকা) যাকাত প্রদান ফরজ। কুরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত আটটি খাতে যাকাতের অর্থ ব্যয় করা যায়।

বক্তারা বলেন, যাকাত আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও সামাজিক বৈষম্য হ্রাসের গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি সম্পদ ও ব্যক্তিকে পবিত্র করে এবং সম্পদের অহমিকা দূর করে। যাকাতের অর্থ আয়করমুক্ত বলেও প্রবন্ধে উল্লেখ করা হয়। পরবর্তীতে মুক্ত আলোচনায় উপস্থিত আলেমরা যাকাত সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সমাপনী বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, যাকাত প্রদান প্রক্রিয়া সহজ করতে মোবাইল ব্যাংকিং (বিকাশ) ও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সরকারি যাকাত ফান্ড সংযুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। বছরের শুরুতেই সম্পদের হিসাব সংরক্ষণ করলে যাকাত নিরূপণ সহজ হবে। তিনি জুমুআর খুতবা ও নিজ নিজ অধিক্ষেত্রে সরকারি যাকাত ফান্ড বিষয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান। এ সময় তিনি যাকাতদাতাদের উৎসাহিত করতে সামাজিক স্বীকৃতি ও স্মারক প্রদানের প্রস্তাব দেন এবং ব্যক্তিগত যাকাতের একটি নির্দিষ্ট অংশ সরকারি যাকাত ফান্ডে জমা দেওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow