সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: আহত ৭

জামালপুরের সরিষাবাড়ী বাসটার্মিনালে মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শিমলা বাজার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২), পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০) ও আনিছুর রহমান আনিছ (৪০), সাদ্দাম, মোতালেব, রঞ্জু মিয়া। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া স্থানীয় চালক আনিছুর রহমানকে তার বাস চালানোর দায়িত্ব দেন। আনিছ বাস ভাড়ার হিসাব নিয়মিতভাবে না দেওয়ায় মালিক তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান গত দুই দিন ধরে মদপান করে মাতাল হয়ে মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব ও তার কয়েকজন

সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: আহত ৭

জামালপুরের সরিষাবাড়ী বাসটার্মিনালে মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শিমলা বাজার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২), পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০) ও আনিছুর রহমান আনিছ (৪০), সাদ্দাম, মোতালেব, রঞ্জু মিয়া। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া স্থানীয় চালক আনিছুর রহমানকে তার বাস চালানোর দায়িত্ব দেন। আনিছ বাস ভাড়ার হিসাব নিয়মিতভাবে না দেওয়ায় মালিক তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান গত দুই দিন ধরে মদপান করে মাতাল হয়ে মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব ও তার কয়েকজন সহযোগী তারা মিয়ার পক্ষ নিয়ে আনিছুর রহমান আনিছকে মারধর করেন।

এ ঘটনা ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাস মালিক ও শ্রমিক পক্ষ মহড়ার একপর্যায়ে সংঘর্ষ ঘটে। এ সময় যানচলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow