‎সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‎সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।  রোববার (২২ মার্চ) দুপুরে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।  দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাত নিয়েছে সরকার।  খুব শিগ্‌গিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার কাজ কথা জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে ১০ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। অ্যালামনাই অ্যাসোসিয়েশনর সভাপতি আমিরুল ম

‎সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‎সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।  রোববার (২২ মার্চ) দুপুরে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।  দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাত নিয়েছে সরকার।  খুব শিগ্‌গিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার কাজ কথা জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে ১০ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। অ্যালামনাই অ্যাসোসিয়েশনর সভাপতি আমিরুল মোস্তফার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহজাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow