সস্ত্রীক বিদেশ যেতে চান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান, মেলেনি অনুমতি

জরুরি চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর অথবা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অনুমতি চেয়ে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তাদের এ আবেদন নামঞ্জুর করেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। আদালত সূত্র জানায়, গত ৪ মে আইনজীবীর মাধ্যমে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। এ বিষয়ে শুনানি শেষে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আদালত। এদিন তাদের পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, কাউন্সিল সদস্য ও বিডিআর বিদ্রোহ মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিনসহ আরও কয়েকজন আইনজীবী। তারা আদালতের কাছে চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনের কথা তুলে ধরে বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে আবেদনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং দুর্নীতি দমন কমিশন-এর প্রসিকিউটর দেলোয়ার

সস্ত্রীক বিদেশ যেতে চান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান, মেলেনি অনুমতি

জরুরি চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর অথবা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অনুমতি চেয়ে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তাদের এ আবেদন নামঞ্জুর করেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

আদালত সূত্র জানায়, গত ৪ মে আইনজীবীর মাধ্যমে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। এ বিষয়ে শুনানি শেষে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আদালত।

এদিন তাদের পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, কাউন্সিল সদস্য ও বিডিআর বিদ্রোহ মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিনসহ আরও কয়েকজন আইনজীবী। তারা আদালতের কাছে চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনের কথা তুলে ধরে বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে আবেদনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং দুর্নীতি দমন কমিশন-এর প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আবেদনটি নামঞ্জুর করা হয় বলে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

উল্লেখ্য, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ফেব্রুয়ারি ওবায়দুল করিমসহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

এমডিএএ/এমএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow