সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব
সাঙ্গু নদীর স্বচ্ছ জলে নানা রঙ্গের ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গা সাম্প্রদায়ের বর্ষবরণ বিজু বিসু। পুরনো বছরের দুঃখ গ্লানী ভুলে বরণ করে নিয়েছে নতুন বছরকে। রোববার (১২ এপ্রিল) সকালে শহরের মধ্যমপাড়া সাঙ্গু নদী ঘাটে তঞ্চঙ্গা সাম্প্রদায়ের নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী নানা সাজে সেজে নানা রঙের ফুল ভাসিয়ে দেয় নদীর সচ্ছ জলে। পুণ্য লাভের আশায় গঙ্গা দেবী ও জলবুদ্ধের উদ্দেশ্যে তরুণ তরুণী নারী পুরুষ নদীর স্বচ্ছ জলে ফুল ভাসিয়ে প্রার্থনা করে। নতুন বছর সুখ সমৃদ্ধি বয়ে আনবে এই প্রত্যাশা তাদের। মূলত আজ রোববার থেকে শুরু হয়েছে পাহাড়ের চাকমা ও তঞ্চঙ্গা সাম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। নদীতে ফুল ভাসানো ছাড়াও বর্ষবরণ উৎসবে থাকছে বয়স্ক পূজা, পিঠা তৈরি, ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাড়ায় পাড়ায় চলছে নানা আয়োজন। আজ ফুল বিজু আগামীকাল হবে মূল বিজু। এদিকে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসু ও ম্রো সম্প্রদায়ের বর্ষবরণ চাংক্রানকে ঘিরে উৎসবমুখর এখন পুরো বান্দরবান। ১৬ই এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। অন্যদিকে বাঙালির চিরায়ত বর্ষবরণ পহেলা বৈশাখ।
সাঙ্গু নদীর স্বচ্ছ জলে নানা রঙ্গের ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গা সাম্প্রদায়ের বর্ষবরণ বিজু বিসু। পুরনো বছরের দুঃখ গ্লানী ভুলে বরণ করে নিয়েছে নতুন বছরকে।
রোববার (১২ এপ্রিল) সকালে শহরের মধ্যমপাড়া সাঙ্গু নদী ঘাটে তঞ্চঙ্গা সাম্প্রদায়ের নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী নানা সাজে সেজে নানা রঙের ফুল ভাসিয়ে দেয় নদীর সচ্ছ জলে। পুণ্য লাভের আশায় গঙ্গা দেবী ও জলবুদ্ধের উদ্দেশ্যে তরুণ তরুণী নারী পুরুষ নদীর স্বচ্ছ জলে ফুল ভাসিয়ে প্রার্থনা করে। নতুন বছর সুখ সমৃদ্ধি বয়ে আনবে এই প্রত্যাশা তাদের।
মূলত আজ রোববার থেকে শুরু হয়েছে পাহাড়ের চাকমা ও তঞ্চঙ্গা সাম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। নদীতে ফুল ভাসানো ছাড়াও বর্ষবরণ উৎসবে থাকছে বয়স্ক পূজা, পিঠা তৈরি, ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাড়ায় পাড়ায় চলছে নানা আয়োজন। আজ ফুল বিজু আগামীকাল হবে মূল বিজু। এদিকে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসু ও ম্রো সম্প্রদায়ের বর্ষবরণ চাংক্রানকে ঘিরে উৎসবমুখর এখন পুরো বান্দরবান। ১৬ই এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব।
অন্যদিকে বাঙালির চিরায়ত বর্ষবরণ পহেলা বৈশাখ। ১২ টি সম্প্রদায়ের বর্ষবরণকে ঘিরে বর্ণিল হয়ে উঠেছে পাহাড়ের পাড়া গ্রাম গুলো। বর্ষবরণ উৎসবকে ঘিরে পর্যটকরা ভিড় জমিয়েছে এখন বান্দরবানে।
What's Your Reaction?