সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাইলেন মোমিন বিশ্বাস

কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন সময়ের দর্শকনন্দিত শিল্পী মোমিন বিশ্বাস। দুজনে গেয়েছেন দেশের সিনেমার ইতিহাসে কালজয়ী প্রেমের গানের তালিকায় থাকা ‘এই মন তোমাকে দিলাম’ শিরোনামের একটি গান। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমার গান এটি, যা আজও শ্রোতাদের আবেগ ও স্মৃতিতে গভীরভাবে জড়িয়ে আছে। এ গানটিতে সে সময় কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর আবারও নতুনভাবে গানটি রেকর্ড করা হয়েছে। তবে এবার একক নয়, আসন্ন ঈদের সিনেমা 'দম' এর জন্য এটিকে নতুন সংগীত আয়োজনে তৈরি করা হয়েছে। দীর্ঘ বছর পর আবারও নতুন সংস্করণের এ গানে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে এবার যুক্ত হয়েছেন মোমিন বিশ্বাস। ১১ মার্চ গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা।  জানা গেছে, নতুন সংগীত আয়োজনে তৈরি করা ‘এই মন তোমাকে দিলাম’গানটি হুবহু আগের গান নয়। মূল গানের আবহ ও আবেদন ধরে রেখে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। নতুন অংশের কথা লিখেছেন তন্ময় পারভেজ। গানটির সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। মূল গানের কথা লিখেছিলেন গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। বাংল

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাইলেন মোমিন বিশ্বাস

কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন সময়ের দর্শকনন্দিত শিল্পী মোমিন বিশ্বাস। দুজনে গেয়েছেন দেশের সিনেমার ইতিহাসে কালজয়ী প্রেমের গানের তালিকায় থাকা ‘এই মন তোমাকে দিলাম’ শিরোনামের একটি গান। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমার গান এটি, যা আজও শ্রোতাদের আবেগ ও স্মৃতিতে গভীরভাবে জড়িয়ে আছে। এ গানটিতে সে সময় কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর আবারও নতুনভাবে গানটি রেকর্ড করা হয়েছে। তবে এবার একক নয়, আসন্ন ঈদের সিনেমা 'দম' এর জন্য এটিকে নতুন সংগীত আয়োজনে তৈরি করা হয়েছে। দীর্ঘ বছর পর আবারও নতুন সংস্করণের এ গানে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে এবার যুক্ত হয়েছেন মোমিন বিশ্বাস। ১১ মার্চ গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। 

জানা গেছে, নতুন সংগীত আয়োজনে তৈরি করা ‘এই মন তোমাকে দিলাম’গানটি হুবহু আগের গান নয়। মূল গানের আবহ ও আবেদন ধরে রেখে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। নতুন অংশের কথা লিখেছেন তন্ময় পারভেজ। গানটির সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। মূল গানের কথা লিখেছিলেন গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের সেই জনপ্রিয় গানকে নতুন প্রজন্মের দর্শকের কাছে নতুন আবহে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে ‘দম’ সিনেমায়।

সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিতে পেরে আনন্দিত মোমিন বিশ্বাস। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'এ যেন স্বপ্নের চেয়েও বেশিকিছু। ছোটবেলা থেকেই যার সাথে গান গাওয়ার লালিত স্বপ্ন দেখে বড় হয়েছি তিনি সাবিনা ইয়াসমিন। তার নামটিই আমার কাছে এক খন্ড বাংলাদেশ। এই নিয়ে ৫ম বার কিংবদন্তি এ শিল্পীর সাথে চলচ্চিত্রের গানে কন্ঠ দেওয়ার পরম সৌভাগ্য হল আমার।' 

তিনি আরও বলেন, 'এমন স্মরণীয় একটি কাজের অংশ হতে পারাটা নিঃসন্দেহে আমার শিল্পী জীবনের অনন্য একটি প্রাপ্তি। কৃতজ্ঞতা জানাই আলফা আই পরিবার, শাহরিয়ার শাকিল ভাই, নির্মাতা রেদোয়ান রনি ভাই, গীতিকার তন্ময় পারভেজ, সংগীত পরিচালক নিধি ভাই এবং প্রিয় উপল ভাইয়ের প্রতি। অশেষ কৃতজ্ঞতা কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এর প্রতি।' 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow