সামিউন বশিরের দারুণ অলরাউন্ড পারফরম্যান্স, জয়ী লিজেন্ডস অব রূপগঞ্জ

সাধারণ ক্রিকেট অনুরাগীরা হয়তো তাকে এখনো সেভাবে চেনেন না। তার নাম সর্বমহলে সেভাবে ছড়িয়ে পড়েনি এখনো। তবে অনেক তারকার ভিড়েও তাকে নিয়ে নীতিনির্ধারণী মহলে কথা হয়। শেরেবাংলার প্রেসবক্সেও তার নাম উচ্চারিত হচ্ছে বেশ। কে এই ক্রিকেটার? নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাই না? তাহলে শুনুন, এই ক্রিকেটারের নাম সামিউন বশির রাতুল। বাঁ-হাতি অলরাউন্ডার। কেউ কেউ তার মাঝেই সাকিব আল হাসানকে খুঁজে বেড়াচ্ছেন। গতবারের লিগে লিস্ট ‘এ’তে অভিষেক হওয়া কুষ্টিয়ার এ ১৯ বছরের যুবা এবার লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই নজরকাড়া শতক (৭০ বলে ১০ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ১১৬ রান) উপহার দেওয়ার পাশাপাশি দারুণ অলরাউন্ড পারফরম্যান্স (৩ উইকেট) দেখিয়ে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন। তারপর সেভাবে ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখাতে না পারলেও ধারাবাহিকভাবে ভালো করেছেন। রানের পাশাপাশি উইকেটও পেয়েছেন। আর আজ বুধবার ঢাকা লেপার্ডসের বিপক্ষে শেষ ওভার বল করে দারুণ সাহস, আস্থা আর আত্মবিশ্বাসে ম্যাচজেতানো নৈপুণ্য উপহার দিয়েছেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে হওয়া ম্যাচে শেষ ওভারে সামিউন বশির রাতুলের বোলিং নৈপুণ্যেই ২ রানের নাটকীয় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ ওভার

সামিউন বশিরের দারুণ অলরাউন্ড পারফরম্যান্স, জয়ী লিজেন্ডস অব রূপগঞ্জ

সাধারণ ক্রিকেট অনুরাগীরা হয়তো তাকে এখনো সেভাবে চেনেন না। তার নাম সর্বমহলে সেভাবে ছড়িয়ে পড়েনি এখনো। তবে অনেক তারকার ভিড়েও তাকে নিয়ে নীতিনির্ধারণী মহলে কথা হয়। শেরেবাংলার প্রেসবক্সেও তার নাম উচ্চারিত হচ্ছে বেশ।

কে এই ক্রিকেটার? নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাই না? তাহলে শুনুন, এই ক্রিকেটারের নাম সামিউন বশির রাতুল। বাঁ-হাতি অলরাউন্ডার। কেউ কেউ তার মাঝেই সাকিব আল হাসানকে খুঁজে বেড়াচ্ছেন। গতবারের লিগে লিস্ট ‘এ’তে অভিষেক হওয়া কুষ্টিয়ার এ ১৯ বছরের যুবা এবার লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই নজরকাড়া শতক (৭০ বলে ১০ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ১১৬ রান) উপহার দেওয়ার পাশাপাশি দারুণ অলরাউন্ড পারফরম্যান্স (৩ উইকেট) দেখিয়ে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন।

তারপর সেভাবে ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখাতে না পারলেও ধারাবাহিকভাবে ভালো করেছেন। রানের পাশাপাশি উইকেটও পেয়েছেন। আর আজ বুধবার ঢাকা লেপার্ডসের বিপক্ষে শেষ ওভার বল করে দারুণ সাহস, আস্থা আর আত্মবিশ্বাসে ম্যাচজেতানো নৈপুণ্য উপহার দিয়েছেন।

বিকেএসপির ৪ নম্বর মাঠে হওয়া ম্যাচে শেষ ওভারে সামিউন বশির রাতুলের বোলিং নৈপুণ্যেই ২ রানের নাটকীয় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

শেষ ওভারে লেপার্ডসের জয়ের জন্য দরকার ছিল ১০ রানের। প্রথম বলেই লেপার্ডস মিডল অর্ডার মইন খানের হাতে লং অফের ওপর দিয়ে ছক্কা হজম করেন রাতুল। দ্বিতীয় বলে মইন সিঙ্গেল নেন। ২ বলে ৭ রান হয়ে পড়ার পর যে কারও ভয়, ডরে বুক কাঁপার কথা; কিন্তু ১৯ বছরের সামিউন বশির রাতুল এতটুকু ঘাবড়ে না গিয়ে পরের দুই বলে কোনো রান না দিয়ে লেপার্ডসের শেষ ব্যাটসম্যান হাসান মুরাদকে আউট করে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান উন্নত হলো। আর ঢাকা লেপার্ডসের অবনমন ঘটল। আজ জিতলে লেপার্ডসের পয়েন্ট হতো ৬ খেলায় ৮। তখন আবাহনীর সমান হয়ে যেত পয়েন্ট। কিন্তু এখন ৬ খেলায় ৬-এই থাকল।

বিকেএসপির ৪ নম্বর মাঠের এ ম্যাচে প্রথম ব্যাট করে লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে ২৫০ রান করে মূলত তিন ব্যাটার- শিবলী (৮৯ বলে ৭০), হাবিবুর রহমান সোহান (২৩ বলে ৩১), সামিউন বশির (৪৯ বলে ৪৩) আর মেহেদি হাসানের (৩৬ বলে ৩১) ব্যাটে ভর করে।

জবাবে ইফতিখার হোসেন ইফতি (৯১ বলে ৭০) আর মইন খান (৪৫ বলে ৫৩) ছাড়া আর কেউ রান না করায় শেষ পর্যন্ত হারতে হয় লেপার্ডসকে। এর মধ্যে শেষ ৫ ব্যাটসম্যান শেখ পারভেজ জীবন (২), আলাউদ্দিন বাবু (১), আরাফাত সানি (১), আল ফাহাদ (০) আর হাসান মুরাদ (০) মিলে মাত্র ৪ রান করলে পরাজয় অনিবার্য হয়ে ওঠে লেপার্ডসের।

লিজেন্ডস অব রূপগঞ্জের শাহরিয়ার আহমেদ ১৬ রানে ৪ আর রাতুল ৫৬ রানে ২ উইকেট দখল করেন।

এআরবি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow