সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে
সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১৭ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। সাক্ষাতে সার্কের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন বিদায়ী মহাসচিব। তিনি জানান, সার্কের নিয়মিত কার্যক্রম ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশিত হওয়ার প্রত্যাশা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে। রাজনৈতিক সম্পৃক্ততা অব্যাহত রাখা, সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন তিনি। সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা জানান শামা ওবায়েদ ইসলাম। তার মেয়াদে যে গতি তৈরি
সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১৭ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।
সাক্ষাতে সার্কের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন বিদায়ী মহাসচিব।
তিনি জানান, সার্কের নিয়মিত কার্যক্রম ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশিত হওয়ার প্রত্যাশা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে।
রাজনৈতিক সম্পৃক্ততা অব্যাহত রাখা, সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন তিনি।
সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা জানান শামা ওবায়েদ ইসলাম।
তার মেয়াদে যে গতি তৈরি হয়েছে উত্তরসূরির সময়েও তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিদায়ী মহাসচিবের দায়িত্বের সফল সমাপ্তি ও উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর নির্বিঘ্ন হওয়ার জন্য শুভকামনা জানান।
সাক্ষাতে উভয় পক্ষ সার্ক প্রক্রিয়ায় নতুন করে রাজনৈতিক মনোযোগ এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে ধারাবাহিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভুঁইয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এমইউ/এমআইএইচএস/
What's Your Reaction?