‘সিদ্ধার্থ’ নিয়ে দর্শকের তুমুল আগ্রহ, চার শোয়ের টিকিট শেষ
নাট্যদল আরশিনগর ঢাকা প্রযোজিত বহুল আলোচিত নাটক ‘সিদ্ধার্থ’ আবারও মঞ্চে আসছে দর্শকদের জন্য। ২২ ও ২৩ এপ্রিল নাটকটির মোট চারটি শো হবে। এগুলো হতে যাচ্ছে নাটকটির ২১, ২২, ২৩ ও ২৪তম প্রদর্শনী। স্বল্প সময়ের এই আয়োজন ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে নাটকটির চারটি প্রদর্শনীর অধিকাংশ টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। জানা গেছে, আজ ২২ এপ্রিল বিকেল ৪টা এবং আগামীকাল ২৩ এপ্রিল বিকেল ৪টার প্রদর্শনীর কিছু টিকিট এখনও অবশিষ্ট রয়েছে। তবে সন্ধ্যার দুটি প্রদর্শনীর টিকিট আরও দুই দিন আগেই বিক্রি শেষ হয়ে গেছে। জার্মান সাহিত্যিক হেরমান হেসের বিশ্বখ্যাত উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। উপন্যাসটির নাট্যরূপও করেছেন তিনি নিজেই। আজ এক ফেসবুক পোস্টে রেজা আরিফ লিখেছেন, ‘চলে যাওয়ার জন্য আজ ‘সিদ্ধার্থ’ আসছে। আসছে এই ধুলামলিন বিষণ্ন শহরে নদীর গান শোনাতে। থাকবে দু’দিন। তারপর আবার চলে যাবে, অনেকদিনের জন্য।’ নাট্যদল আরশিনগর ঢাকা জানিয়েছে, গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরমান হেসের সিদ্ধার্থ কোনো ধর্মীয় জীবনী নয়। বরং এটি আত্মঅন্বেষণ, মানবিক বোধ
নাট্যদল আরশিনগর ঢাকা প্রযোজিত বহুল আলোচিত নাটক ‘সিদ্ধার্থ’ আবারও মঞ্চে আসছে দর্শকদের জন্য। ২২ ও ২৩ এপ্রিল নাটকটির মোট চারটি শো হবে। এগুলো হতে যাচ্ছে নাটকটির ২১, ২২, ২৩ ও ২৪তম প্রদর্শনী। স্বল্প সময়ের এই আয়োজন ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে নাটকটির চারটি প্রদর্শনীর অধিকাংশ টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।
জানা গেছে, আজ ২২ এপ্রিল বিকেল ৪টা এবং আগামীকাল ২৩ এপ্রিল বিকেল ৪টার প্রদর্শনীর কিছু টিকিট এখনও অবশিষ্ট রয়েছে। তবে সন্ধ্যার দুটি প্রদর্শনীর টিকিট আরও দুই দিন আগেই বিক্রি শেষ হয়ে গেছে।
জার্মান সাহিত্যিক হেরমান হেসের বিশ্বখ্যাত উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। উপন্যাসটির নাট্যরূপও করেছেন তিনি নিজেই।
আজ এক ফেসবুক পোস্টে রেজা আরিফ লিখেছেন, ‘চলে যাওয়ার জন্য আজ ‘সিদ্ধার্থ’ আসছে। আসছে এই ধুলামলিন বিষণ্ন শহরে নদীর গান শোনাতে। থাকবে দু’দিন। তারপর আবার চলে যাবে, অনেকদিনের জন্য।’
নাট্যদল আরশিনগর ঢাকা জানিয়েছে, গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরমান হেসের সিদ্ধার্থ কোনো ধর্মীয় জীবনী নয়। বরং এটি আত্মঅন্বেষণ, মানবিক বোধ ও ব্যক্তিগত উপলব্ধির এক গভীর শিল্পভাষ্য।
নির্দেশক রেজা আরিফ বলেন, ‘গৌতম বুদ্ধের ঔজ্জ্বল্যে আড়াল হয়ে পড়া গৌতমের ব্যক্তিগত মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে।’
নাটকটিতে অভিনয় করেছেন পার্থ প্রতিম, কাজী নওশাবা আহমেদ, জিনাত জাহান, ওয়াহিদ খানসহ আরও অনেকে।
অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘মঞ্চে সাধারণত বিশেষ উপলক্ষ বা ছুটির দিনগুলোতেই দর্শকের উপস্থিতি বেশি দেখা যায়। কিন্তু আমরা অত্যন্ত বিস্মিত ও আনন্দিত যে, সাধারণ দিনেও প্রেক্ষাগৃহ হাউজফুল হচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, মানুষ আগেভাগেই টিকিট সংগ্রহ করে নাটক দেখতে আসছেন। এতে আমাদের নিজেদের প্রতি দায়বদ্ধতা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমরা সবাই সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে দর্শকদের ভালোবাসার মর্যাদা রক্ষার চেষ্টা করে যাব।’
এমআই/এলআইএ
What's Your Reaction?