সিনেমা হলে অনৈতিক কার্যকলাপ, ৩৫ প্রেমিক যুগল আটক

রংপুর নগরীতে একটি সিনেমা হলে ‘ছোট ছোট কক্ষ’ ভাড়া দিয়ে চলতো অনৈতিক কার্যকলাপ। সেই হল থেকে ৩৫ প্রেমিক যুগলকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হলটির পরিচালনা সংশ্লিষ্ট আরও দুজনকেও আটক করা হয়। আটকদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী। এর আগে বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে এ অভিযান চালানো হয়। উপকমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, সিনেমা হলটির তৃতীয় তলায় আটটি ছোট ছোট কক্ষ তৈরি করে সেগুলো ৬০০ টাকায় ভাড়া দেওয়া হচ্ছিল। সিনেমা চলাকালীন সময়ে সেখানে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছিল এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি বলেন, অভিযানের সময় সাদা পোশাকে পুলিশের প্রবেশে বাধা দেয় হল কর্তৃপক্ষ। পরে অভিযান চালিয়ে কক্ষগুলো থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৯ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছেন। ডিবির এ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীও আছেন। আটকদের পরিবারকে ডেকে মুচলেকার মা

সিনেমা হলে অনৈতিক কার্যকলাপ, ৩৫ প্রেমিক যুগল আটক

রংপুর নগরীতে একটি সিনেমা হলে ‘ছোট ছোট কক্ষ’ ভাড়া দিয়ে চলতো অনৈতিক কার্যকলাপ। সেই হল থেকে ৩৫ প্রেমিক যুগলকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হলটির পরিচালনা সংশ্লিষ্ট আরও দুজনকেও আটক করা হয়। আটকদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী। এর আগে বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে এ অভিযান চালানো হয়।

উপকমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, সিনেমা হলটির তৃতীয় তলায় আটটি ছোট ছোট কক্ষ তৈরি করে সেগুলো ৬০০ টাকায় ভাড়া দেওয়া হচ্ছিল। সিনেমা চলাকালীন সময়ে সেখানে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছিল এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় সাদা পোশাকে পুলিশের প্রবেশে বাধা দেয় হল কর্তৃপক্ষ। পরে অভিযান চালিয়ে কক্ষগুলো থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৯ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছেন।

ডিবির এ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীও আছেন। আটকদের পরিবারকে ডেকে মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হবে। তবে সিনেমা হল কর্তৃপক্ষের আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow