সিরাজগঞ্জে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে জরিমানা
সিরাজগঞ্জ সদরে পরিবেশ দূষণের অভিযোগে রূপা কটেজ ইন্ডাস্ট্রিজের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (২১ জুন) দুপুরে সিরাজগঞ্জের শিয়ালকোলায় উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু অভিযানটি পরিচালনা করেন। এসময় কারখানার মালিককে জরিমানাসহ ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেন তিনি। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কারখানাটির মালিককে ৪০ হাজার টাকা জরিমানাসহ ভবিষ্যতে পরিবেশ দূষণ সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে সতর্ক হয়েছে৷ এম এ মালেক/এনএইচআর/এমএস
সিরাজগঞ্জ সদরে পরিবেশ দূষণের অভিযোগে রূপা কটেজ ইন্ডাস্ট্রিজের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (২১ জুন) দুপুরে সিরাজগঞ্জের শিয়ালকোলায় উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু অভিযানটি পরিচালনা করেন। এসময় কারখানার মালিককে জরিমানাসহ ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেন তিনি।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কারখানাটির মালিককে ৪০ হাজার টাকা জরিমানাসহ ভবিষ্যতে পরিবেশ দূষণ সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে সতর্ক হয়েছে৷
এম এ মালেক/এনএইচআর/এমএস
What's Your Reaction?