সিরাজগঞ্জে স্ত্রী গলা টিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী ওবায়দুল ইসলাম (৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ওবায়দুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মামলার বরাদ দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ বলেন, ১৯৯৯ সালে ওবায়দুল ইসলামের সাথে পূর্ব পাইকড়া গ্রামের আবু সাঈদ শেখের মেয়ে শারিমন খাতুনের (২১) বিয়ে হয়। ওবায়দুল ইসলাম তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ভাবে নির্যাতন করতো। ২০০০ সালের ২৪ জুলাই শারিমনকে হত্যা করে ঝুলিয়ে রাখেন । এঘটনায় নিহতের বাবা আবু সাঈদ শেখ বাদী হয়ে ওবায়দুল ইসলাম তার ভাই ফরিদুল ইসলাম, মা মোমেনা বেগম ও বোন আছমা বেগমসহ চার জনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে রোববার আদালতের বিচারক ওবায়দুল ইসলাম ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং অন্য আসাম

সিরাজগঞ্জে স্ত্রী গলা টিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী ওবায়দুল ইসলাম (৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ওবায়দুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মামলার বরাদ দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ বলেন, ১৯৯৯ সালে ওবায়দুল ইসলামের সাথে পূর্ব পাইকড়া গ্রামের আবু সাঈদ শেখের মেয়ে শারিমন খাতুনের (২১) বিয়ে হয়। ওবায়দুল ইসলাম তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ভাবে নির্যাতন করতো। ২০০০ সালের ২৪ জুলাই শারিমনকে হত্যা করে ঝুলিয়ে রাখেন ।

এঘটনায় নিহতের বাবা আবু সাঈদ শেখ বাদী হয়ে ওবায়দুল ইসলাম তার ভাই ফরিদুল ইসলাম, মা মোমেনা বেগম ও বোন আছমা বেগমসহ চার জনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে রোববার আদালতের বিচারক ওবায়দুল ইসলাম ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং অন্য আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow