সিরাজগঞ্জের সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার আকতার হোসেনের ছেলে। আহত যুবকের নাম সামির হোসেন (২৪) তিনি একই এলাকার বাসিন্দা। তবে বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷ পুলিশ জানায়, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দুই যুবক সেলফি তুলছিলেন। এ সময় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় আহত হন। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার আকতার হোসেনের ছেলে। আহত যুবকের নাম সামির হোসেন (২৪) তিনি একই এলাকার বাসিন্দা। তবে বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷
পুলিশ জানায়, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দুই যুবক সেলফি তুলছিলেন। এ সময় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় আহত হন। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।
What's Your Reaction?