সিলেটে আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বহরের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করলে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন। শনিবার (৩১ জুলাই) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করা হয়। জানা গেছে, পদযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত গাড়িবহরের ওপর হামলা চালায়। এ সময় একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজনের হাতে আঘাত লাগে। এতে দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।  এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

সিলেটে আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বহরের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করলে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন।

শনিবার (৩১ জুলাই) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করা হয়।

জানা গেছে, পদযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত গাড়িবহরের ওপর হামলা চালায়। এ সময় একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজনের হাতে আঘাত লাগে। এতে দুজনেরই হাত থেকে রক্তপাত হয়। 

এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow