সিলেটে তুমুল সংঘর্ষ
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা ঘাটের সিঁড়ি নির্মাণ নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ মে) রাতে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন বাজারের ১০ নম্বর ঘাট এলাকায় এ সংঘর্ষের সৃষ্টি হয়।
আহতরা হলেন, হোসেল মিয়া, রাসেল মিয়া, লিটন মিয়া ও ইয়াহিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নৌকা ঘাটের সিঁড়ি নির্মাণ নিয়ে কয়েকজন ব্যবসায়ী আলোচনা করছিলেন। এ সময় সিঁড়ির জায়গায় থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে ব্যবসায়ী লিটন মিয়ার সঙ্গে ইয়াহিয়ার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ীরা পরিস্থিতি শান্ত করেন।
সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে পূনরায় সংঘর্ষে জড়িয়ে গেলে উভয় পক্ষের ৪ জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার কালবেলাকে বলেন, নৌকা ঘাটের সিঁড়ি নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছেন।