সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি

সিলেটের বিভাগীয় প্রশাসনে একসঙ্গে তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদান করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত দুই বিভাগীয় কমিশনারকেও ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। অন্যদিকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত দুই বিভাগীয় কমিশনারকেও বদলি করা হয়েছে। গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একই দিনে জারি করা জনপ্রশাসন মন

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি

সিলেটের বিভাগীয় প্রশাসনে একসঙ্গে তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদান করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একইসঙ্গে অতিরিক্ত দুই বিভাগীয় কমিশনারকেও ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

অন্যদিকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত দুই বিভাগীয় কমিশনারকেও বদলি করা হয়েছে।

গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

একই দিনে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রেষণে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে ন্যস্ত থাকবেন।

এই আদেশে স্পষ্ট করা হয়েছে যে, আজ সোমবারের (২০ এপ্রিল) মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ওইদিন বিকেলে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

আহমেদ জামিল/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow