সীমান্তে বিজিবির হাতে দুই ফাইটার মোরগ জব্দ
সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের সময় ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় দুটি ফাইটার মোরগ জব্দ করেছে বিজিবি। শনিবার (৮ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোরগ দুটি জব্দ করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাইপথে আনা ৮০ হাজার টাকা মূল্যের ফাইটার মোরগ দুটি জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। আরও পড়ুন বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা বিজিবির ভাষ্য, শুল্ককর ফাঁকি দিয়ে এসব মোরগ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। বিজিবি বলছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান বন্ধে সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আহসানুর রহমান রাজীব/এসআর
সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের সময় ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় দুটি ফাইটার মোরগ জব্দ করেছে বিজিবি।
শনিবার (৮ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোরগ দুটি জব্দ করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাইপথে আনা ৮০ হাজার টাকা মূল্যের ফাইটার মোরগ দুটি জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির ভাষ্য, শুল্ককর ফাঁকি দিয়ে এসব মোরগ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবি বলছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান বন্ধে সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আহসানুর রহমান রাজীব/এসআর
What's Your Reaction?
