সুনামগঞ্জে ওএমএস এর ৬৫ বস্তা চাল জব্দ, দেড় লাখ টাকা জড়িমানা

খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৬৫ বস্তা চাল অবৈধ ভাবে নিজের বসত ঘরে মজুত রাখার দায়ে সুনামগঞ্জ সদর উপজেলায় হাফিজুল ইসলাম নামে এক ডিলার কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত হাফিজুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার কাইয়ারগাঁও গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল অভিযানে নেতৃত্ব দেন। জানা গেছে, উপজেলার কাইয়ারগাঁও গ্রামের বাসিন্দা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাফিজুল ইসলাম ৬৫টি বস্তা সরকারি চাল তার নিজ বসত ঘরে অবৈধ ভাবে মজুত করে রেখেছেন। এই সংবাদের ভিত্তিতে গভীর রাতে ডিলারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সত্যতা পাওয়ায় পর সরকারি নিয়ম লঙ্ঘন করে চাল অবৈধভাবে চাল মজুত করার অপরাধে ডিলার হাফিজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,জনস্বার্থে

সুনামগঞ্জে ওএমএস এর ৬৫ বস্তা চাল জব্দ, দেড় লাখ টাকা জড়িমানা

খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৬৫ বস্তা চাল অবৈধ ভাবে নিজের বসত ঘরে মজুত রাখার দায়ে সুনামগঞ্জ সদর উপজেলায় হাফিজুল ইসলাম নামে এক ডিলার কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত হাফিজুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার কাইয়ারগাঁও গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, উপজেলার কাইয়ারগাঁও গ্রামের বাসিন্দা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাফিজুল ইসলাম ৬৫টি বস্তা সরকারি চাল তার নিজ বসত ঘরে অবৈধ ভাবে মজুত করে রেখেছেন। এই সংবাদের ভিত্তিতে গভীর রাতে ডিলারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সত্যতা পাওয়ায় পর সরকারি নিয়ম লঙ্ঘন করে চাল অবৈধভাবে চাল মজুত করার অপরাধে ডিলার হাফিজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,জনস্বার্থে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow