সেই মার্কিন বিমানের সকলেই নিহত: সেন্টকম
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমান বাহিনীর একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা সব ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। শুক্রবার (১৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে সেন্টকমের বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে বলা হয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলির কারণে বিধ্বস্ত হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, নিহত ক্রু সদস্যদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানোর অন্তত ২৪ ঘণ্টা পর পরিচয় প্রকাশ করা হবে বলে। এর আগে সেন্টকম জানিয়েছিল, দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পরে নিশ্চিত করা হয়, নিখোঁজ দুইজনসহ বিমানের সব ছয়জন ক্রুই নিহত হয়েছেন। এর আগে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম হাইমস বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেন, এই ঘটনা কেন ঘটেছে তার কারণ নির্ধারণ এতো দ্রুত করা যাবে না। বিমানে থাকা ক্রুরা নিরাপদ আছেন। সংঘাতের সময় এ ধরনের ঘটনা ঘটতেই পারে। সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীতেও দুর্ঘটনা ঘ
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমান বাহিনীর একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা সব ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে সেন্টকমের বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে বলা হয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলির কারণে বিধ্বস্ত হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, নিহত ক্রু সদস্যদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানোর অন্তত ২৪ ঘণ্টা পর পরিচয় প্রকাশ করা হবে বলে।
এর আগে সেন্টকম জানিয়েছিল, দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পরে নিশ্চিত করা হয়, নিখোঁজ দুইজনসহ বিমানের সব ছয়জন ক্রুই নিহত হয়েছেন।
এর আগে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম হাইমস বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেন, এই ঘটনা কেন ঘটেছে তার কারণ নির্ধারণ এতো দ্রুত করা যাবে না। বিমানে থাকা ক্রুরা নিরাপদ আছেন। সংঘাতের সময় এ ধরনের ঘটনা ঘটতেই পারে। সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীতেও দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে সম্ভবত তেমনটাই ঘটেছে। আমরা বিমানের ক্রুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করি। তবে একটি দেশ যখন যুদ্ধে জড়ায়, তখন এ ধরনের মূল্য দিতে হয়।
মার্কিন বিমানবাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের বহরে প্রায় ৪০০টি রিফুয়েলিং ট্যাংকার বিমান রয়েছে। রিফুয়েলিং ট্যাংকার বিমানগুলো যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলো যুদ্ধবিমান ও বোমারু বিমানকে আকাশে থেকেই জ্বালানি সরবরাহ করে, যাতে তারা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।
What's Your Reaction?