সোনম ওয়াংচুক ইস্যুতে মোদীকে কটাক্ষ? দীপিকার নামে ভাইরাল পোস্ট

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট। দাবি করা হচ্ছে, শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সমর্থন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন তিনি। তবে ভাইরাল সেই পোস্টের সত্যতা নিয়ে সামনে এসেছে ভিন্ন তথ্য। ভারতের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা অনশন করছেন সোনম ওয়াংচুক। তার শারীরিক অবনতি নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন জিনাত আমান, অভয় দেওল এবং ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকা পাড়ুকোনের নাম ব্যবহার করে একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে লেখা ছিল, ‘সোনম ওয়াংচুক অনশন করছেন, আর আপনারা শুধু স্ক্রল করে যাচ্ছেন। এটাই কি আমাদের গণতন্ত্র?’ ভাইরাল পোস্টে আরও দাবি করা হয়, ‘আমরা গণতন্ত্রের এক অন্ধকার সময়ে বাস করছি। একজন ব্যর্থ রাষ্ট্রনায়ককে মহিমান্বিত করতে যত সিনেমাই বানানো হোক,

সোনম ওয়াংচুক ইস্যুতে মোদীকে কটাক্ষ? দীপিকার নামে ভাইরাল পোস্ট

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট। দাবি করা হচ্ছে, শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সমর্থন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন তিনি। তবে ভাইরাল সেই পোস্টের সত্যতা নিয়ে সামনে এসেছে ভিন্ন তথ্য।

ভারতের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা অনশন করছেন সোনম ওয়াংচুক। তার শারীরিক অবনতি নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন জিনাত আমান, অভয় দেওল এবং ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকা পাড়ুকোনের নাম ব্যবহার করে একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে লেখা ছিল, ‘সোনম ওয়াংচুক অনশন করছেন, আর আপনারা শুধু স্ক্রল করে যাচ্ছেন। এটাই কি আমাদের গণতন্ত্র?’


ভাইরাল পোস্টে আরও দাবি করা হয়, ‘আমরা গণতন্ত্রের এক অন্ধকার সময়ে বাস করছি। একজন ব্যর্থ রাষ্ট্রনায়ককে মহিমান্বিত করতে যত সিনেমাই বানানো হোক, বাস্তবতা বদলায় না।’ এই বক্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ দাবি করতে শুরু করে, দীপিকা নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করেই মন্তব্য করেছেন।

এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ কেউ দীপিকাকে ‘বামপন্থী’ আখ্যা দেন। ২০২০ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার পর শিক্ষার্থী ঐশী ঘোষের সঙ্গে তার সাক্ষাতের ঘটনাও নতুন করে টেনে আনা হয়।


তবে বলিউড-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ভাইরাল হওয়া পোস্টটি সম্পূর্ণ ভুয়া। দীপিকা পাড়ুকোন তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের কোনো পোস্ট বা স্টোরি শেয়ার করেননি।

জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিনেত্রীর নাম ও পরিচয় দিয়ে ভুয়া পোস্টটি তৈরি করা হয়েছে। ফলে সোনম ওয়াংচুকের অনশন নিয়ে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করার যে দাবি ছড়ানো হয়েছে, তার সঙ্গে দীপিকার কোনো সম্পৃক্ততা নেই।

এই ঘটনার পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্ভর ভুয়া কনটেন্ট ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিষয়টি আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, এমন ভাইরাল পোস্ট বিশ্বাস করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট কিংবা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা জরুরি।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow