সৌদি ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি মোতায়েন যুক্তরাষ্ট্রের
সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এই ব্যবস্থার অংশ হিসেবে ‘স্কাই ম্যাপ’ নামে একটি কমান্ড ও কন্ট্রোল প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। এটি মূলত ইউক্রেনের সামরিক বাহিনী ড্রোন হামলা শনাক্ত করতে ব্যবহার করে।
প্রযুক্তিটি আগত ড্রোনের গতিপথ শনাক্ত করে এবং প্রতিরোধে ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েনের মাধ্যমে তা ভূপাতিত করার সক্ষমতা রাখে। বিশেষ করে ইরানে তৈরি শাহেদ ধরনের ড্রোন মোকাবিলায় এটি কার্যকর বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এই ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে। সে সঙ্গে ইরানি হামলা রুখতে খরচ কমানোও তাদের লক্ষ্য।