সৌদি যুবরাজের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ, যুদ্ধ নিয়ে আলোচনা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান-সমর্থিত ইরাকভিত্তিক গোষ্ঠীগুলোর কথিত হামলার চেষ্টার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান (এমবিএস) -এর সঙ্গে এক ফোনালাপে তিনি এই অবস্থান জানান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর প্রচেষ্টাও আলোচনা হয়েছে। এসপিএর তথ্য অনুযায়ী, আল-শারা সৌদি আরবের বিরুদ্ধে হামলার চেষ্টাকে নিন্দা জানান এবং এ ধরনের ঘটনার জবাব দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের অধিকারকে সমর্থন করেন। এই ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ও উত্তেজনা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী চলতি সপ্তাহে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন সৌদি আরব ও তাদের আঞ্চলিক মিত্রদের দুটি সূত্র। তাদের তথ্য অনুযায়ী, ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করেই এসব হামলা পরিচালনা করা হয়েছে, যা ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের ইঙ্গিত দেয়। সাম্প্রতিক হামলার
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান-সমর্থিত ইরাকভিত্তিক গোষ্ঠীগুলোর কথিত হামলার চেষ্টার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান (এমবিএস) -এর সঙ্গে এক ফোনালাপে তিনি এই অবস্থান জানান।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর প্রচেষ্টাও আলোচনা হয়েছে।
এসপিএর তথ্য অনুযায়ী, আল-শারা সৌদি আরবের বিরুদ্ধে হামলার চেষ্টাকে নিন্দা জানান এবং এ ধরনের ঘটনার জবাব দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের অধিকারকে সমর্থন করেন।
এই ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ও উত্তেজনা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী চলতি সপ্তাহে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন সৌদি আরব ও তাদের আঞ্চলিক মিত্রদের দুটি সূত্র। তাদের তথ্য অনুযায়ী, ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করেই এসব হামলা পরিচালনা করা হয়েছে, যা ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের ইঙ্গিত দেয়।
সাম্প্রতিক হামলার মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু ছিল। অঞ্চলটি দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান কেন্দ্র।
এসব হামলার জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকের কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় সৌদি আরব। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। অন্যদিকে হুথিরা দাবি করেছে, হামলাগুলো তারাই চালিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে ইরাক।
What's Your Reaction?