সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করব : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ বছর পরে আমাদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিনিময় করার জন্য যেই পরিবেশ আমরা পেয়েছি, এ পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। যেন আমরা দীর্ঘায়িত করতে পারি। তিনি আরও বলেন, যারা আজকে মসজিদে ঈদের নামাজে উপস্থিত থাকতে পারেন নাই, তাদের জন্য দুঃখ লাগে। এ জন্য আমরা দায়ী না। যার যার আচরণের কারণেই তারা এ পরিবেশ তৈরি করেছে। তবে আমরা ওয়াদা করছি, ভবিষ্যতে আমরা এখানে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করব, যাতে সব চিন্তা ও মতের মানুষ এক সঙ্গে থাকতে পারি। শনিবার (২১ মার্চ) বরিশালের গৌরনদী সরকারি কলেজ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাতের আগে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে জহির উদ্দিন স্বপন বলেন, প্রায় দুই দশকের প্রতিকূল পরিবেশের পর জনগণের ভোটে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এ প্রথম একটি ধর্মীয় উৎসবে মিলিত হতে পেরেছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে, সরকারের যাত্রা লগ্নে ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগ করার সুযোগ পেয়েছি। সরকার যাতে বাংলাদেশের জন্য, দেশের জনগণের জন্য সঠিকভাবে কাজ

সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করব : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ বছর পরে আমাদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিনিময় করার জন্য যেই পরিবেশ আমরা পেয়েছি, এ পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। যেন আমরা দীর্ঘায়িত করতে পারি। তিনি আরও বলেন, যারা আজকে মসজিদে ঈদের নামাজে উপস্থিত থাকতে পারেন নাই, তাদের জন্য দুঃখ লাগে। এ জন্য আমরা দায়ী না। যার যার আচরণের কারণেই তারা এ পরিবেশ তৈরি করেছে। তবে আমরা ওয়াদা করছি, ভবিষ্যতে আমরা এখানে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করব, যাতে সব চিন্তা ও মতের মানুষ এক সঙ্গে থাকতে পারি। শনিবার (২১ মার্চ) বরিশালের গৌরনদী সরকারি কলেজ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাতের আগে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে জহির উদ্দিন স্বপন বলেন, প্রায় দুই দশকের প্রতিকূল পরিবেশের পর জনগণের ভোটে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এ প্রথম একটি ধর্মীয় উৎসবে মিলিত হতে পেরেছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে, সরকারের যাত্রা লগ্নে ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগ করার সুযোগ পেয়েছি। সরকার যাতে বাংলাদেশের জন্য, দেশের জনগণের জন্য সঠিকভাবে কাজ করতে পারে সে জন্য সবার কাছে ঈদুল ফিতরের মোনাজাতে দোয়া কামনা করেন। এ সময় তথ্যমন্ত্রী নামাজে আসা মুসল্লি, দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া নিজ নির্বাচনী এলাকা বরিশাল-১ আসনের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow