স্থায়ী শান্তির জন্য সংঘাতের ‘মূল কারণ’ খুঁজছে কাতার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য চলমান সংকটের ‘মূল কারণগুলো’ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে হবে। এমনটি মনে করেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।  শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত ‘অ্যালায়েন্স ফর ইউরোপ-গালফ জিওপলিটিকস অ্যান্ড ইনভেস্টমেন্টস সামিট’-এর ফাঁকে কাতারের প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাবাহ আল সালেম আল সাবাহর সঙ্গে বৈঠক করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় সব পক্ষের ইতিবাচক সাড়া দেওয়া প্রয়োজন। তার মতে, সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সংকটের মূল কারণগুলোর সমাধান করা গেলে একটি টেকসই চুক্তির পথ তৈরি হবে, যা ভবিষ্যতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে সহায়ক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow