স্পেনকে ভয় পাচ্ছে না ফ্রান্স: কোনাতে
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম দুই দাবিদার স্পেন ও ফ্রান্স। সেই ম্যাচকে ধরা হচ্ছে ফাইনালের আগে আরেক ফাইনাল। ফ্রান্স মোটেও ভীত নয় স্পেনের মুখোমুখি হওয়া নিয়ে। এমনটাই জানিয়েছেন দলটির ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তবে স্প্যানিশদের শক্তি ও দুর্ভেদ্য রক্ষণভাগ সম্পর্কে পুরোপুরি সচেতন দিদিয়ের দেশমের শিষ্যরা। সেমিফাইনালে পৌঁছাতে পুরো আসরে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন। ২০১০ সালের বিশ্বকাপের শিরোপা জেতা দলটি এবার তাদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছে। ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ও গত আসরের রানার্সআপ ফ্রান্সের খুব ভালোভাবেই চেনা আছে স্পেনকে। ২০২৪ সালের ইউরো ও গতবছর নেশন্স লিগের সেমিফাইনালে তাদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল। রোববার সংবাদ সম্মেলনে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, ‘কাউকেই ভয় পাওয়া উচিত নয়। আমরা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেব এবং আশা করি ফল আমাদের পক্ষেই যাবে।’ স্পেনের আক্রমণভাগের প্রশংসা করে কোনাতে বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাই আমরা শুধু একজনকে নয়, পুরো দলকেই গুরুত্ব দিচ্ছি। অবশ্যই লাম
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম দুই দাবিদার স্পেন ও ফ্রান্স। সেই ম্যাচকে ধরা হচ্ছে ফাইনালের আগে আরেক ফাইনাল। ফ্রান্স মোটেও ভীত নয় স্পেনের মুখোমুখি হওয়া নিয়ে। এমনটাই জানিয়েছেন দলটির ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তবে স্প্যানিশদের শক্তি ও দুর্ভেদ্য রক্ষণভাগ সম্পর্কে পুরোপুরি সচেতন দিদিয়ের দেশমের শিষ্যরা।
সেমিফাইনালে পৌঁছাতে পুরো আসরে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন। ২০১০ সালের বিশ্বকাপের শিরোপা জেতা দলটি এবার তাদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছে।
২০১৮ আসরের চ্যাম্পিয়ন ও গত আসরের রানার্সআপ ফ্রান্সের খুব ভালোভাবেই চেনা আছে স্পেনকে। ২০২৪ সালের ইউরো ও গতবছর নেশন্স লিগের সেমিফাইনালে তাদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল।
রোববার সংবাদ সম্মেলনে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, ‘কাউকেই ভয় পাওয়া উচিত নয়। আমরা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেব এবং আশা করি ফল আমাদের পক্ষেই যাবে।’
স্পেনের আক্রমণভাগের প্রশংসা করে কোনাতে বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাই আমরা শুধু একজনকে নয়, পুরো দলকেই গুরুত্ব দিচ্ছি। অবশ্যই লামিন ইয়ামাল দুর্দান্ত একজন ফুটবলার।’
রক্ষণ খুবই শক্ত স্পেনের। তবে বড় হুমকি তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। তাকে থামানোর পরিকল্পনা নিয়েও কথা বলেছেন ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাকসেন্স লাখ্রোয়া। তিনি বলেন, ‘ভয় নয়, তবে আমরা তাদের মান সম্পর্কে সচেতন। তারা (গ্রুপে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র ছাড়া) সব ম্যাচ জিতেছে। আমরা তাদের সম্মান করি, কিন্তু জিততে চাই।’
ফ্রান্স গত সাতটি বিশ্বকাপের মধ্যে চারবার ফাইনালে উঠেছে। এবারও যদি ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় ফাইনালে পৌঁছাতে পারে, তবে ১৯৭৪ থেকে ১৯৯০ সালের মধ্যে চারটি বিশ্বকাপ ফাইনাল খেলা পশ্চিম জার্মানির কীর্তির সঙ্গে সমতা গড়বে তারা।
আইএন
What's Your Reaction?