স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের আনন্দের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন সফরের নতুন ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে তাকে দেখা গেছে স্পেনের ঐতিহাসিক দ্বীপ-শহর ইবিজায়। এর আগে মিশর, লন্ডন, প্যারিস ও নেদারল্যান্ডস ভ্রমণের ঝলকও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ ইউরোপ সফরের সর্বশেষ গন্তব্য হিসেবে এবার উঠে এসেছে স্পেনের নাম। যদিও ছবিগুলো তিনি প্রকাশ করেছেন দেশটির বিশ্বকাপ জয়ের পর। ফারিণের ফেসবুক পোস্টে দেখা যায়, একেবারে স্বাভাবিক, রূপটানহীন লুকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিগুলোর প্রতিটিতেই তিনি একা। তবে তার ছবিগুলো কে তুলেছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ভ্রমণপ্রেমী হিসেবেও পরিচিত ফারিণ। ব্যস্ততার ফাঁকে প্রায়ই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছবি শেয়ার করেন তিনি, যা ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। কাজের ক্ষেত্রে গত বছর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক ধারার সিনেমায় অভিষেক হয় তার। আর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ স

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের আনন্দের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন সফরের নতুন ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে তাকে দেখা গেছে স্পেনের ঐতিহাসিক দ্বীপ-শহর ইবিজায়।

এর আগে মিশর, লন্ডন, প্যারিস ও নেদারল্যান্ডস ভ্রমণের ঝলকও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ ইউরোপ সফরের সর্বশেষ গন্তব্য হিসেবে এবার উঠে এসেছে স্পেনের নাম। যদিও ছবিগুলো তিনি প্রকাশ করেছেন দেশটির বিশ্বকাপ জয়ের পর।

ফারিণের ফেসবুক পোস্টে দেখা যায়, একেবারে স্বাভাবিক, রূপটানহীন লুকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিগুলোর প্রতিটিতেই তিনি একা। তবে তার ছবিগুলো কে তুলেছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ভ্রমণপ্রেমী হিসেবেও পরিচিত ফারিণ। ব্যস্ততার ফাঁকে প্রায়ই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছবি শেয়ার করেন তিনি, যা ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।

কাজের ক্ষেত্রে গত বছর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক ধারার সিনেমায় অভিষেক হয় তার। আর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাসনিয়া ফারিণকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow