স্বচ্ছতায় নজীর স্থাপনে বদলিতে মন্ত্রীর অভিনব কৌশল
গণপূর্ত অধিদপ্তরের বদলিতে স্বচ্ছতা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী নির্দেশনা অভিনব পদ্ধতি গ্রহণ করে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের অডিটোরিয়ামে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্ম-সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম-সচিব ফৌজিয়া খান, উপ-সচিব খান মো. নাজমুস শোয়েব, উপ-সচিব মো. আবু নাছের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হল, মো. আলমগীর খান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানসহ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ। কার্যক্রমের প্রথম দিনে উপ বিভাগীয় প্রকৌশলীদের মধ্যে ৭৬৭ জন (সিভিল) উপ বিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়। লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদা
গণপূর্ত অধিদপ্তরের বদলিতে স্বচ্ছতা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী নির্দেশনা অভিনব পদ্ধতি গ্রহণ করে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের অডিটোরিয়ামে এই কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্ম-সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম-সচিব ফৌজিয়া খান, উপ-সচিব খান মো. নাজমুস শোয়েব, উপ-সচিব মো. আবু নাছের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হল, মো. আলমগীর খান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানসহ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ।
কার্যক্রমের প্রথম দিনে উপ বিভাগীয় প্রকৌশলীদের মধ্যে ৭৬৭ জন (সিভিল) উপ বিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়।
লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
এ সকল উপ-সহকারী প্রকৌশলীদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় পদায়ন করা হয়েছে।
আগামী সপ্তাহে ই/এম ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল আরও জন লটারির মাধ্যমে বদলি করা হবে।
লটারির মাধ্যমে বদলি কার্যক্রম বিষয়ে অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার আলম বলেন, লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।
লটারিভিত্তিক বদলি কার্যক্রমের সঙ্গে যুক্ত গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, প্রথমবারের মতো এ ধরনের লটারিভিত্তিক বদলি কার্যক্রম প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?