স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় ইউনুস আলী নামে এক নিরাপত্তাকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে যশোর শহরের সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে আটক তাসলিমাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিহত ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও মায়ের সঙ্গে বসবাস করতেন। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কাজের কথা বলে ইউনুসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মরদেহ উদ্ধারের খবর দেখে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সেটি ইউনুসের বলে শনাক্ত করেন। মরদেহের গলায় আঘাতের চিহ্ন ও শ্বাসরোধের আলামত দেখে পুলিশের প্রাথমিক ধারণা ছিল এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের

স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় ইউনুস আলী নামে এক নিরাপত্তাকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকালে যশোর শহরের সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে আটক তাসলিমাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও মায়ের সঙ্গে বসবাস করতেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কাজের কথা বলে ইউনুসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মরদেহ উদ্ধারের খবর দেখে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সেটি ইউনুসের বলে শনাক্ত করেন। মরদেহের গলায় আঘাতের চিহ্ন ও শ্বাসরোধের আলামত দেখে পুলিশের প্রাথমিক ধারণা ছিল এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিলন মোল্লা জানান, তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে স্ত্রী তাসলিমা খাতুনের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

মো. জামাল হোসেন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow