সৎমাকে খুন করে জেলে, জামিনে এসে আপন মাকে খুন

ফরিদপুরে সৎমাকে খুন করে দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে আপন মাকে খুন করার অভিযোগ উঠেছে রাহিম শেখ নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত পলাতক। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। রাহিম শেখ ওই এলাকার আকবর শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিম শেখ মানসিকভাবে অসুস্থ ছিলেন। পাশাপাশি নেশাগ্রস্ত ছিলেন। ৬-৭ বছর আগে তার সৎমাকে কুপিয়ে হত্যা করে দীর্ঘদিন ধরে জেলে ছিলেন। বেশকিছু দিন ধরে তিনি জামিনে আছেন। আরও পড়ুন ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল   বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য মা শামেলা আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃত্যু হয়। প্রতিবেশী পাভেল মোল্লা বলেন, ‌‘রাহিম ৬-৭ বছর আগে তার সৎমাকে একইভাবে খুন করে দীর্ঘদিন জেলে ছিল। এখন সে জামিনে রয়েছে। সে নেশা করতো।’ বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক সুকান্ত দত্ত বলেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ও নেশা করতেন বলে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এন কে বি নয়ন/এসআর

সৎমাকে খুন করে জেলে, জামিনে এসে আপন মাকে খুন

ফরিদপুরে সৎমাকে খুন করে দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে আপন মাকে খুন করার অভিযোগ উঠেছে রাহিম শেখ নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত পলাতক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। রাহিম শেখ ওই এলাকার আকবর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিম শেখ মানসিকভাবে অসুস্থ ছিলেন। পাশাপাশি নেশাগ্রস্ত ছিলেন। ৬-৭ বছর আগে তার সৎমাকে কুপিয়ে হত্যা করে দীর্ঘদিন ধরে জেলে ছিলেন। বেশকিছু দিন ধরে তিনি জামিনে আছেন।

 

বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য মা শামেলা আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃত্যু হয়।

প্রতিবেশী পাভেল মোল্লা বলেন, ‌‘রাহিম ৬-৭ বছর আগে তার সৎমাকে একইভাবে খুন করে দীর্ঘদিন জেলে ছিল। এখন সে জামিনে রয়েছে। সে নেশা করতো।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক সুকান্ত দত্ত বলেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ও নেশা করতেন বলে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

এন কে বি নয়ন/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow