হকারদের ডিজিটাল পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত ডিএনসিসির
নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনায় হকারদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসি আওতাধীন মিরপুর ১০ এর ফুটপাত হকারমুক্ত করার নিমিত্তে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার লক্ষ্যে হকারদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র প্রদান ও মিরপুর ১০ থেকে হকারদের ডিএনসিসি নির্ধারিত বিকল্প স্থানে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান ও বিকল্প স্থানে স্থানান্তর অনুষ্ঠানের আায়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান অংশ নিবেন। এমএমএ/এমএমএআর
নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনায় হকারদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসি আওতাধীন মিরপুর ১০ এর ফুটপাত হকারমুক্ত করার নিমিত্তে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার লক্ষ্যে হকারদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র প্রদান ও মিরপুর ১০ থেকে হকারদের ডিএনসিসি নির্ধারিত বিকল্প স্থানে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে।
এ প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান ও বিকল্প স্থানে স্থানান্তর অনুষ্ঠানের আায়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান অংশ নিবেন।
এমএমএ/এমএমএআর
What's Your Reaction?