হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামালকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মোস্তফা ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১০। র্যাব ১০-এর কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল শ্রীপুরের আনসার রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফরিদপুর জেলার মধুখালী থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামালকে (৪২) গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে- সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরের মধুখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামালকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মোস্তফা ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১০।
র্যাব ১০-এর কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল শ্রীপুরের আনসার রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফরিদপুর জেলার মধুখালী থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামালকে (৪২) গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে- সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?