হবিগঞ্জে লাইনচ্যুত ট্রেন থেকে তেল লুটপাটের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ওয়াগন থেকে তেল লুটপাট করতে শত শত স্থানীয় বাসিন্দা ভিড় করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের সামলাতে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে বলে জানা গেছে। বুধবার (১ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ। ট্রেনটি লাইনচ্যুত পরপরই আশপাশের মানুষ বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়া তেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন তারা। অনেককে ওয়াগন থেকেও তেল লুট করতে দেখা গেছে। কে আগে তেল নেবেন তা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় হবিগঞ্জ ৫৫ বিজিবি। স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, ট্রেনের বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে মানুষের এই ভ

হবিগঞ্জে লাইনচ্যুত ট্রেন থেকে তেল লুটপাটের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ওয়াগন থেকে তেল লুটপাট করতে শত শত স্থানীয় বাসিন্দা ভিড় করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের সামলাতে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে বলে জানা গেছে।

বুধবার (১ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

ট্রেনটি লাইনচ্যুত পরপরই আশপাশের মানুষ বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়া তেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন তারা। অনেককে ওয়াগন থেকেও তেল লুট করতে দেখা গেছে। কে আগে তেল নেবেন তা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় হবিগঞ্জ ৫৫ বিজিবি।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, ট্রেনের বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে মানুষের এই ভিড় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।

মনতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইএ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow