হরমুজ প্রণালিতে তেল ট্যাংকার চলাচল কমেছে ৯০%

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান Kpler। খবর- আলজাজিরা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বৈশ্বিক অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেখানে জাহাজ চলাচলে বড় ধরনের পতন ঘটেছে। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, তারা এই গুরুত্বপূর্ণ প্রণালিতে কার্যত চলাচল সম্পূর্ণভাবে ‘চোক’ করে দিয়েছেন। তবে কেপলার বলছে, ঝুঁকি সত্ত্বেও কিছু জাহাজ এখনও পূর্ব ও পশ্চিমমুখী যাতায়াত করছে। কেপলারের বিশ্লেষক ম্যাট রাইট জানান, “অন্যান্য অনেক ধরনের জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেলেও কিছু ট্যাংকার এখনও প্রণালি দিয়ে চলাচল করছে, যার মধ্যে বেশ কিছু ভ্রমণ এআইএস (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম) বন্ধ রেখে সম্পন্ন হচ্ছে।” হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে ট্যাংকার চলাচল কমে যাওয়া আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হরমুজ প্রণালিতে তেল ট্যাংকার চলাচল কমেছে ৯০%

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান Kpler। খবর- আলজাজিরা।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বৈশ্বিক অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেখানে জাহাজ চলাচলে বড় ধরনের পতন ঘটেছে।

ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, তারা এই গুরুত্বপূর্ণ প্রণালিতে কার্যত চলাচল সম্পূর্ণভাবে ‘চোক’ করে দিয়েছেন। তবে কেপলার বলছে, ঝুঁকি সত্ত্বেও কিছু জাহাজ এখনও পূর্ব ও পশ্চিমমুখী যাতায়াত করছে।

কেপলারের বিশ্লেষক ম্যাট রাইট জানান, “অন্যান্য অনেক ধরনের জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেলেও কিছু ট্যাংকার এখনও প্রণালি দিয়ে চলাচল করছে, যার মধ্যে বেশ কিছু ভ্রমণ এআইএস (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম) বন্ধ রেখে সম্পন্ন হচ্ছে।”

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে ট্যাংকার চলাচল কমে যাওয়া আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow