হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, বর্তমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে কোনো সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। ম্যাক্রোঁ বলেন, আমরা এই সংঘাতের অংশ নই। তাই বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা মুক্ত করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনো অংশ নেবে না। তবে তিনি জানান, সংঘাত শেষ হলে যাতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখা যায়, সে লক্ষ্যে একটি জোট গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ফ্রান্স। এই জোটের উদ্দেশ্য হবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা। সূত্র: আল-জাজিরা এমএসএম

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, বর্তমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে কোনো সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

ম্যাক্রোঁ বলেন, আমরা এই সংঘাতের অংশ নই। তাই বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা মুক্ত করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনো অংশ নেবে না।

তবে তিনি জানান, সংঘাত শেষ হলে যাতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখা যায়, সে লক্ষ্যে একটি জোট গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ফ্রান্স।

এই জোটের উদ্দেশ্য হবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow