হরমুজ প্রণালির মতো বাব আল-মান্দাবেও বিধিনিষেধের হুমকি ইরানের
লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে বাব আল-মান্দাব প্রণালিতেও হরমুজ প্রণালির মতো নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ইরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। খবর প্রেসটিভির। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল যদি লেবানন ও গাজায় হামলা চালিয়ে যায়, তাহলে ‘প্রতিরোধ অক্ষ’ তাদের সমর্থন আরও বাড়াবে এবং নতুন নতুন ফ্রন্ট সক্রিয় করবে। এর ফলে বাব আল-মান্দাব প্রণালিতে নৌ চলাচলের পরিস্থিতিও হরমুজ প্রণালির মতো হয়ে যেতে পারে। ইসমাইল কানি বলেন, লেবানন ও গাজায় একযোগে হামলা চালিয়ে ইসরায়েল নিজেই হিজবুল্লাহ ও ফিলিস্তিনি যোদ্ধাদের আরও শক্ত প্রতিরোধের মুখে পড়বে। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির প্রচেষ্টা চললেও ইসরায়েল এখনো দক্ষিণ লেবানন ও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ইরান বরাবরই বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে গাজা ও লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। উল্লেখ্য, ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের ম
লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে বাব আল-মান্দাব প্রণালিতেও হরমুজ প্রণালির মতো নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ইরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। খবর প্রেসটিভির।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল যদি লেবানন ও গাজায় হামলা চালিয়ে যায়, তাহলে ‘প্রতিরোধ অক্ষ’ তাদের সমর্থন আরও বাড়াবে এবং নতুন নতুন ফ্রন্ট সক্রিয় করবে। এর ফলে বাব আল-মান্দাব প্রণালিতে নৌ চলাচলের পরিস্থিতিও হরমুজ প্রণালির মতো হয়ে যেতে পারে।
ইসমাইল কানি বলেন, লেবানন ও গাজায় একযোগে হামলা চালিয়ে ইসরায়েল নিজেই হিজবুল্লাহ ও ফিলিস্তিনি যোদ্ধাদের আরও শক্ত প্রতিরোধের মুখে পড়বে।
তিনি দাবি করেন, যুদ্ধবিরতির প্রচেষ্টা চললেও ইসরায়েল এখনো দক্ষিণ লেবানন ও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
ইরান বরাবরই বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে গাজা ও লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে।
উল্লেখ্য, ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝখানে অবস্থিত বাব আল-মান্দাব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। আন্তর্জাতিক তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
What's Your Reaction?