হলান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ এ নরওয়ে  

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে আর্লিং হলান্ডের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে পৌঁছেছে নরওয়ে।  তবে শুরুর দিকে দুই দলই আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি। বেশির ভাগ সময়ই খেলা ছিল মাঝমাঠকেন্দ্রিক। অবশেষে ৩৯তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন অ্যান্তোনিও নুসা। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে নরওয়ে। তবে দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আইভরি কোস্টের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।  প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি হলান্ড। ম্যাচের শেষদিকে মার্কাস পেদেরসেনের করা অ্যাসিস্টে দলকে জয় এনে দেন এই স্ট্রাইকার। 

হলান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ এ নরওয়ে  

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে আর্লিং হলান্ডের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে পৌঁছেছে নরওয়ে। 

তবে শুরুর দিকে দুই দলই আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি। বেশির ভাগ সময়ই খেলা ছিল মাঝমাঠকেন্দ্রিক। অবশেষে ৩৯তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন অ্যান্তোনিও নুসা।

১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে নরওয়ে। তবে দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আইভরি কোস্টের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান আমাদ দিয়ালো। 

প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি হলান্ড। ম্যাচের শেষদিকে মার্কাস পেদেরসেনের করা অ্যাসিস্টে দলকে জয় এনে দেন এই স্ট্রাইকার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow