হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার
মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত শব্দযন্ত্র ব্যবহার বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন লঙ্ঘন করে এসব হর্ন ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন কিংবা রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত একই ধরনের মোটরযান ছাড়া অন্যকোনো যানবাহনে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট কিংবা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার এবং অন্যান্য অননুমোদিত হর্ন সংযোজন করে ব্যবহার করা হচ্ছে। এর ফলে জনদুর্ভোগ ও গণউপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা বিদ্যমান আইনে দণ্ডনীয় অপরাধ। এ পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত মোটরযান ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটা
মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত শব্দযন্ত্র ব্যবহার বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার।
এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন লঙ্ঘন করে এসব হর্ন ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন কিংবা রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত একই ধরনের মোটরযান ছাড়া অন্যকোনো যানবাহনে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট কিংবা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার এবং অন্যান্য অননুমোদিত হর্ন সংযোজন করে ব্যবহার করা হচ্ছে। এর ফলে জনদুর্ভোগ ও গণউপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা বিদ্যমান আইনে দণ্ডনীয় অপরাধ।
এ পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত মোটরযান ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুমুখী সুরের হর্ন কিংবা তীব্র ও বিকট শব্দ সৃষ্টি করে এমন যেকোনো অননুমোদিত হর্ন ও যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন অথবা ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এ নির্দেশনা অমান্য করে অননুমোদিত হর্ন ব্যবহার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?