হাজিরা দিতে এসে জেলহাজতে আ.লীগের ৩ নেতাকর্মী
জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক মামলায় হাজিরা দিতে এসে কারাগারে যেতে হলো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকর্মীকে। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জুয়েল ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রানা আহামেদ । বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করেন তারা। এ সময় আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে আসামিদের জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা গেছে, ১৬ ডিসেম্বর ২০২৪ সালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। সে মামলায় এ তিনজন ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মী রয়েছেন। এছাড়াও মামলায় ২০০/২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। বৃহস্পতিবার তিনজন আসামি জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামন্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক মামলায় হাজিরা দিতে এসে কারাগারে যেতে হলো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকর্মীকে।
তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জুয়েল ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রানা আহামেদ ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করেন তারা। এ সময় আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে আসামিদের জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, ১৬ ডিসেম্বর ২০২৪ সালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। সে মামলায় এ তিনজন ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মী রয়েছেন। এছাড়াও মামলায় ২০০/২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। বৃহস্পতিবার তিনজন আসামি জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামন্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
What's Your Reaction?