হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ, গ্রেফতার ২

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করেছে পুলিশ। এসময় একটি পিকআপসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পৌরসভার ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)। হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িটি থেকে ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি ও ২৪৬টি ভারতীয় থ্রি পিস জব্দ করা হয়। পরে পিকআপের দুই আরোহীকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি পিসগুলোর মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া কাপড়ের মূল্য প্রায় ৪১ লাখ ৭২ হাজার টাকা। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এমআরএএইচ/এমকেআর

হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ, গ্রেফতার ২

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করেছে পুলিশ। এসময় একটি পিকআপসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পৌরসভার ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।

হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িটি থেকে ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি ও ২৪৬টি ভারতীয় থ্রি পিস জব্দ করা হয়। পরে পিকআপের দুই আরোহীকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি পিসগুলোর মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া কাপড়ের মূল্য প্রায় ৪১ লাখ ৭২ হাজার টাকা।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow