হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি ইংল্যান্ড। ফাইনালে উঠারও লড়াইয়ে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। তবে হাফ-টাইমের আগে গোলের দেখা পায়নি কোনও দল।  শুরু থেকেই দুই দল খেলছে বেশ শারীরিক ফুটবল। দ্বিতীয় মিনিটে শুরুটা করেছিলেন লিয়ান্দ্রো পারেদেস, কাঁধে ধাক্কা দিয়েছিলেন জুড বেলিংহামকে। এরপর থেকে দুই দলই শারীরিক সংঘর্ষে প্রতিপক্ষকে মানসিকভাবে টলিয়ে দেওয়ার মিশনে নেমেছে যেন। প্রথম হাইড্রেশন ব্রেকের আগে কর্নার পেয়েছিল আর্জেন্টিনা। কর্নারটা নিয়েছিলেন  লিওনেল মেসি। তবে তীর্থ জুলিয়ানো সিমিওনে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে একটা ফাউল করে বসলে সেটা পরিণতি পায়নি। শুরু থেকে দুই দলের কেউই গোল করার পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। যদিও খেলার ১৯ মিনিটে এমি মার্তিনেজ ইংলিশদের একটা সুযোগ থামিয়েছেন। তাই হাফ-টাইমের৪৫ ও অতিরিক্ত ৩ মিনিটসহ মোট ৪৮ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow