হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, ইসহাক সরকার, তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। আরও পড়ুন হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে এনসিপির বিক্ষোভ মিছিল থেকে হামলার জন্য বিএনপি, যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা। তারা বলেন, সরকার জুলাইয়ের নায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। এনএস/এএমএ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, ইসহাক সরকার, তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
মিছিল থেকে হামলার জন্য বিএনপি, যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা। তারা বলেন, সরকার জুলাইয়ের নায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।
এনএস/এএমএ
What's Your Reaction?
